Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ৭ আগস্ট ২০২৫

বিজয় র‌্যালির যানজটে দুর্ভোগে দুঃখপ্রকাশ বিএনপির

বিজয় র‌্যালির যানজটে দুর্ভোগে দুঃখপ্রকাশ বিএনপির
ফাইল ছবি

বিএনপির বিজয় র‌্যালি চলাকালে রাজধানীতে সৃষ্ট যানজটে নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে দলটি। বুধবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ দুঃখপ্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটে। সে ঐতিহাসিক ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ৬ আগস্ট রাজধানীতে একটি বিজয় র‌্যালির আয়োজন করে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি শাহবাগ পর্যন্ত চলে যায়। এতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে কিছু এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

রিজভী বলেন, বিজয় র‌্যালির সময় রাজধানীর কিছু সড়কে যানজট তৈরি হয়, এতে সাধারণ মানুষ কিছুটা দুর্ভোগে পড়েছেন। এ অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।

তিনি জানান, জনগণের সমর্থনে গড়ে ওঠা গণআন্দোলনের বিজয় উদযাপন করলেও বিএনপি সর্বদা জনদুর্ভোগ এড়াতে সচেষ্ট এবং ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত