Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৪, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ০০:২৫, ১৬ আগস্ট ২০২৫

খালেদা জিয়া আপস করলে গণঅভ্যুত্থান হতো না: হান্নান মাসউদ

খালেদা জিয়া আপস করলে গণঅভ্যুত্থান হতো না: হান্নান মাসউদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। তিনি যদি আপস করতেন, তাহলে এতো বড় গণঅভ্যুত্থান ঘটতো না এবং শেখ হাসিনার পতনও হতো না। বর্তমানে খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার মসজিদে মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নদী ভাঙন পরিস্থিতি প্রসঙ্গে হান্নান মাসউদ জানান, ভূমিহীন বাজারের আশপাশের বহু এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। তিনি ভাঙন রোধে সরকারের জরুরি উদ্যোগ নেয়ার আহ্বান জানান। একইসঙ্গে হাতিয়াকে মডেল উপজেলায় রূপান্তরের জন্য বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় হান্নান মাসউদ বলেন, শেখ হাসিনা পালিয়ে না গেলে হয়তো আমাকে মাটির নিচে বা আয়না ঘরে থাকতে হতো। গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আজ আপনাদের সামনে কথা বলছি।

পরিদর্শন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এনসিপির নোয়াখালীর সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত, হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সামছল তিব্রিজ, ইউসুফ রেজাসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান