Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ১৮ আগস্ট ২০২৫

ক্ষমতায় গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের গ্যারান্টি কোথায়, প্রশ্ন তাহেরের

ক্ষমতায় গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের গ্যারান্টি কোথায়, প্রশ্ন তাহেরের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রশ্ন তুলেছেন, নির্বাচনের পর যারা ক্ষমতায় যাবেন তারা সত্যিই জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং এর আইনি ভিত্তি দেবেন—এ গ্যারান্টি কোথায়? তার মতে, যারা শুধু ক্ষমতায় যাওয়ার আশ্বাস দিচ্ছে তাদের কথার ভেতরে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) হলে জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহের বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ছাড়া কোনোভাবেই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, তারা জানে—সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না।

রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি তিনি আহ্বান জানান, ‘জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। আসুন, আমরা সংলাপে বসি।’ প্রধান উপদেষ্টাকেও তিনি সব দলকে নিয়ে আলোচনায় বসার অনুরোধ জানান।

ড. তাহের অভিযোগ করেন, যারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারাই নির্বাচনের বিরোধিতা করছে। তারা যেনতেনভাবে একটি নির্বাচন দিয়ে পুরোনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। তিনি আরও বলেন, অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি। আসলে আমরা বিভক্ত হইনি। আমাদের মাঝে জুলাইয়ের চেতনা এখনও আছে।

ঐকমত্য কমিশনের প্রসঙ্গে তাহের বলেন, আমরা সেখানে চড়ুইভাতি খেলতে যাইনি। অনেক কিছুতে ছাড় দিয়েছি। তবে কমিশনে যেসব প্রস্তাব ও সিদ্ধান্ত রাখা হয়েছে, সেগুলোকে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। না হলে নির্বাচন জনগণ মেনে নেবে না।

তিনি দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতির নির্বাচন এবং জুলাই সনদের আইনগত ভিত্তি চায়। প্রধান উপদেষ্টার উদ্দেশে তাহের বলেন, পিআর, সংস্কার ও জুলাই সনদের আইনি বিষয়ে গণভোট দিন। জনগণই সিদ্ধান্ত দেবে।

শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা শান্তি চাই, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার আগে এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে বাধ্য করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান