Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ৯ জুন ২০২৫

নির্বাচনের তারিখ ঘোষণায় বিভ্রান্তি দূর হয়েছে: ডা. তাহের

নির্বাচনের তারিখ ঘোষণায় বিভ্রান্তি দূর হয়েছে: ডা. তাহের
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে দেশে নির্বাচন নিয়ে সব ধরনের বিভ্রান্তি দূর হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

সোমবার (৯ জুন) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মিলনায়তনে উজিরপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এতদিন যারা বলছিলেন দেশে আর নির্বাচন হবে না, সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে, বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন— এখন সেই বিভ্রান্তি কেটে গেছে।

তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পর আমি চৌদ্দগ্রামে গণসংযোগের সিদ্ধান্ত নিয়েছি। আজ উজিরপুর থেকে গণসংযোগ শুরু করেছি। এরপর কাশিনগর হয়ে পুরো চৌদ্দগ্রাম জুড়ে গণসংযোগ চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির আবদুস সাত্তার, মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন এবং শিল্পপতি কামাল উদ্দিন।

পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ডা. তাহেরসহ জামায়াত নেতারা শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের কবর জিয়ারত করেন। পরে তিনি কাশিনগর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ