Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ২৯ জুলাই ২০২৫

ফেব্রুয়ারির নির্বাচনে প্রস্তুত জামায়াত: তাহের

ফেব্রুয়ারির নির্বাচনে প্রস্তুত জামায়াত: তাহের
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে দলটির কোনও আপত্তি নেই। বরং তারা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে এখনো ষড়যন্ত্র চলছে এবং সুষ্ঠু ভোটের পরিবেশ গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

যমুনায় ঐকমত্য কমিশনের সভায় বক্তব্য

সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সভায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। তাহের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। কে সরকারে যাবে আর কে বিরোধী দলে থাকবে—তা নির্ধারণ করবে জনগণ। এ নির্বাচনে জনগণের জয় হবে, আমরা আশাবাদী।

সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগে নিরপেক্ষতা দাবি

দুদক ও পিএসসিসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রসঙ্গে জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, আমরা চাই না প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কোনও হস্তক্ষেপ থাকুক। নিরপেক্ষ নিয়োগ কমিটি গঠন করতে হবে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং দলীয়করণের সুযোগ না থাকে।

প্রেতাত্মামুক্ত সচিবালয়ের আহ্বান

তিনি আরও বলেন, আইনের ফাঁকফোকর রেখে দেশকে আজীবন প্রেতাত্মার আওতায় রাখা যাবে না। জামায়াত চায় প্রেতাত্মামুক্ত সচিবালয়। ক্ষমতায় গিয়ে কোনও দল যেন অবৈধ সুবিধা না নেয়, সেটি নিশ্চিত করতে হবে।

বিএনপিকে প্রশংসা

বৈঠক প্রসঙ্গে তাহের বিএনপির ভূমিকার প্রশংসা করে বলেন, বিএনপিকে সাধুবাদ জানাই, তারা ওয়াকআউট করলেও পুরো বৈঠক বয়কট করেনি।

জামায়াতের এ বার্তা স্পষ্ট—তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে নির্বাচন যেন হয় স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং কোনও প্রকার প্রভাবমুক্ত পরিবেশে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ