Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ০১:৩২, ২৩ জুলাই ২০২৫

ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ সব দল: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ সব দল: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় সব দল ঐক্যবদ্ধ।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তাহের বলেন, বর্তমানে দেশে একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার মাঝে দুর্বলতা রয়েছে, যা সংশোধন জরুরি। তিনি আরও বলেন, বাংলাদেশে যেন নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে।

তিনি জানান, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য বিশৃঙ্খলা রুখতে সরকারকে কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সে সঙ্গে পুলিশ ও অন্যান্য বাহিনীকে আরও শক্তিশালী করার প্রস্তাবও দিয়েছেন তারা।

ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে আমরা সবাই ঐকমত্যে পৌঁছেছি। সব রাজনৈতিক দলই মনে করে, এ বিষয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ নেই, বলেন তাহের।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃশ্যমান ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন জানিয়ে তাহের বলেন, সব দল কমিশনের বৈঠকে অংশ নিচ্ছে, উপদেষ্টার ডাকে একত্রিত হয়েছে— এটিই প্রমাণ করে আমরা ঐক্যবদ্ধ।

বৈঠকে নিষিদ্ধ ঘোষিত উচ্ছৃঙ্খল গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান রাজনৈতিক নেতারা। তাহের বলেন, দেশের শোককে পুঁজি করে যেসব গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের দমন করতে রাজনৈতিক ঐক্য প্রয়োজন।

এদিন রাত ৯টার দিকে আয়োজিত এ সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের ডা. তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমানসহ চার দলের প্রতিনিধিরা অংশ নেন। সরকারের পক্ষে ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয় এই জরুরি বৈঠক।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!