Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ২৮ আগস্ট ২০২৫

‘মঞ্চ ৭১’ নামে আওয়ামী ষড়যন্ত্র, লতিফ সিদ্দিকীসহ আটক ১৬

‘মঞ্চ ৭১’ নামে আওয়ামী ষড়যন্ত্র, লতিফ সিদ্দিকীসহ আটক ১৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঢাকায় আওয়ামী লীগঘনিষ্ঠ সংগঠন ‘মঞ্চ ৭১’-এর একটি অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিলো গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিশেষ অতিথিদের উপস্থিতির কিছুক্ষণ পর খবর ছড়িয়ে পড়ে যে, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কিছু শিক্ষার্থী ও স্থানীয় জনতা অনুষ্ঠানস্থল ঘেরাও করেছে। তারা দাবি করে, লতিফ সিদ্দিকীসহ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা করছেন।

অবরোধের কারণে লতিফ সিদ্দিকী মিলনায়তনে আটকা পড়ে যান। পরে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় যুবলীগের তিন কর্মী ও আওয়ামী লীগের দুই নেতাসহ সাতজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আটক রাখা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এডিসি আসাদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। ছাত্র-জনতা উত্তেজনার মধ্যে পুলিশকে লতিফ সিদ্দিকী ও অন্যান্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের আটক করার অনুরোধ জানায়। পরবর্তীতে পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে।

অন্যদিকে, অনুষ্ঠানে যোগ দিতে আসা স্থানীয় বিএনপি ও যুবদল কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ঘটনার পর এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। অনুষ্ঠানটি আদৌ কেন আয়োজন করা হয়েছিলো এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিলো, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক