Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ৫ আগস্ট ২০২৫

দেশে ষড়যন্ত্র ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

দেশে ষড়যন্ত্র ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশে আবারও ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের সঠিক ট্রানজিশন ব্যাহত করার জন্য একটি চক্রান্ত সক্রিয় হয়েছে।

সোমবার (৪ আগষ্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যুবদল আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান শোক ও বিজয়’ যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র ধ্বংসের কোনো শক্তি জয়ী হবে না

মির্জা ফখরুল বলেন, 

দেশে একটা ষড়যন্ত্র চলছে, যাতে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। কিন্তু আমরা বিশ্বাস করি, বিএনপি, যুবদল ও ছাত্রদল যতদিন থাকবে, ততদিন কোনো শক্তি গণতন্ত্রকে ধ্বংস করতে পারবে না।

তিনি আরও উল্লেখ করেন, হাসিনা সরকারের অত্যাচার ও নির্যাতনের দুঃসময় আমরা পেরিয়ে এসেছি। এখন আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি। সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো পুনর্গঠন করা। এগুলো ঠিক করেই আমাদের এগোতে হবে।

বিএনপির দায়িত্ব ও জাতীয় ঐক্যের আহ্বান

বিএনপি মহাসচিব বলেন, 

যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখনই বিএনপি দায়িত্ব নিয়ে পুনর্গঠনের কাজ করেছে। এবারও মনে হচ্ছে, সে দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করি। দেশকে গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিয়ে যেতে সবাই একসঙ্গে কাজ করি। মাথা উঁচু করে দাঁড়াই, সফল হবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ