Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৯, ২১ জুলাই ২০২৫

মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন

চট্টগ্রাম স্বাধীনতার দুয়ার, ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে: নাহিদ

চট্টগ্রাম স্বাধীনতার দুয়ার, ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে: নাহিদ
ছবি: সংগৃহীত

১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট থেকেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন—এ ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দুয়ার। এ অঞ্চলের প্রতি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সারাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে।

রোববার (২০ জুলাই) রাতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে চট্টগ্রামের ষোলশহর বিপ্লব উদ্যানে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, চট্টগ্রামের ইতিহাস গৌরবের, কিন্তু এখন এ অঞ্চল নিয়ে অপশক্তির ষড়যন্ত্র চলছে। আমরা তা বরদাশত করবো না। চট্টগ্রামকে নতুনভাবে গড়ে তুলতে হবে—স্বাধীনতা ও প্রতিরোধের প্রতীক হিসেবে।

তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচনের যে সাহসিকতা দেখিয়েছেন, তাতে সরকার ও ক্ষমতাসীন গোষ্ঠী ভয় পেয়েছে। তাই চকরিয়া, বাঁশখালীসহ বিভিন্ন স্থানে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, বাধা দিয়ে আমাদের থামানো যাবে না। আমরা মাঠে আছি এবং থাকবো।

এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত