Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৭, ১ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ইসলাম

জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় পার্টির আর বাংলাদেশের রাজনীতিতে থাকার কোনো অধিকার নেই। অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্রে তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। অথচ এ নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে কারা? জাতীয় পার্টি। তারা ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে এবং জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এ দেশের রাজনীতিতে তাদের জায়গা নেই।

রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও আজকের এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে—এটা শুধু দুঃখজনক নয়, উদ্বেগজনকও। দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা ভাবাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, নুরের ওপর হামলার খবর আমরা চীন থেকে শুনতে পেয়েছি। এ হামলা শুধু নুরের ওপর নয়, পুরো জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার চাইবার কারণে আজ আমরা নিজেরাই নির্যাতনের শিকার হচ্ছি। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী এমন হামলায় জড়িত—এটা অত্যন্ত দুঃখজনক। গণঅভ্যুত্থানের শক্তিকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে।

জাতীয় পার্টি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 

তারা শুধু গত ১৬ বছরই নয়, ৯০-এর পরাজিত শক্তি হিসেবেও জনগণের সঙ্গে বেইমানি করেছে। ৯০-এর গণঅভ্যুত্থানে ছাত্রজনতার রক্তে এরশাদ পতন হয়েছিলো। কিন্তু তখনকার রাজনৈতিক দলগুলো আপস করেছিলো। এরশাদকে পুনর্বাসন করেছিল। সে ভুল আমরা আর হতে দেবো না।

তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের দোসররা যারা আবার পুনর্বাসনের চেষ্টা করবে, তাদেরকে এ দেশের মাটি থেকে বিতাড়িত করা হবে। আদালতে তাদের বিচার হবে। বিকল্প নেই।

দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, 

আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। দেশের সংস্কার হবে, নির্বাচন হবে, নতুন সংবিধান হবে—এটা জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। ফ্যাসিবাদী শক্তি যাতে কোনোভাবেই জায়গা না পায়, সে জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির নামে বা অন্য যে নামেই আসুক, যারা ফ্যাসিবাদের সহযোগী হবে, তাদের জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কোনও দল যেনো তাদের সমর্থন না দেয়। দেশের গণতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করে এমন শক্তিকে সহায়তা করবেন না।

শেষে তিনি নুরের সুস্থতা কামনা করেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা