Sobar Desh | সবার দেশ জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৯, ২৯ জুলাই ২০২৫

গণঅভ্যুত্থান ছাড়া নির্বাচনের স্বপ্নও দেখা যেতো না: নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থান ছাড়া নির্বাচনের স্বপ্নও দেখা যেতো না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জামালপুরে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ উন্মুক্ত হয়েছে।

জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি

সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে  ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় তিনি বলেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত না করলে গণমানুষের প্রত্যাশা পূরণ হবে না।

ক্ষমতার ভারসাম্যপূর্ণ নতুন রাষ্ট্র কাঠামোর আহ্বান

নাহিদ ইসলাম বলেন,

কোটা সংস্কার আন্দোলন থেকে যদি গণঅভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, তাহলে শেখ হাসিনার অধীনে আপনাদের আরও চার বছর অপেক্ষা করতে হতো। আমরা শুধু সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করিনি। আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে এক ব্যক্তির ইচ্ছায় সরকার পরিচালিত হবে না।

তিনি আরও যোগ করেন, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিচার ও সংস্কার অপরিহার্য।

পদযাত্রা ও পথসভা

জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের দাবিতে আয়োজিত এ পদযাত্রা শহরের তমালতলা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।

সভায় আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহবায়ক হিফজুর রহমান বকুলসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে নেতারা ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করেন।

নাহিদ ইসলামের মতে, ‘শুধু ভোট নয়, সংস্কারই আনবে প্রকৃত পরিবর্তন’—এ বার্তা নিয়েই এনসিপি দেশের বিভিন্ন স্থানে জনমত গড়ে তুলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮