Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ১৩ আগস্ট ২০২৫

ঐক্য না থাকলে ফিরতে পারে এক-এগারোর পরিস্থিতি: নাহিদ ইসলাম

ঐক্য না থাকলে ফিরতে পারে এক-এগারোর পরিস্থিতি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে দেশে আবারও এক-এগারোর মতো পরিস্থিতি ফিরে আসতে পারে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হলো স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য বজায় রাখা।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের শক্তি এখনও মাঠে আছে। আমরা গত এক বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে কোনো ছাড় হবে না—এক শতাংশও না। আমাদের লড়াই নির্বাচন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য। কিন্তু সে লড়াইয়ের পাশাপাশি আমরা বলেছি, পরিবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশকে যেতে হবে। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এ সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তা পূরণ না হলে সরকার বা কোনও রাজনৈতিক দলই ক্ষমতায় থাকতে পারবে না।

জুলাই গণ-অভ্যুত্থান এখনও শেষ হয়নি দাবি করে এনসিপি আহ্বায়ক বলেন, আমাদের লড়াই এবং তরুণদের দায়িত্ব এখনও সমাপ্ত হয়নি। ২৪-এর গণ-অভ্যুত্থান ব্যর্থ করতে এবং প্রজন্মকে প্রতারিত করতে সব ধরনের আয়োজন করা হয়েছে। কিন্তু সমীকরণ এখনও শেষ হয়নি, যারা এখনই হিসাব মেলাচ্ছে তারা ভুল পথে হাঁটছে।

সম্মেলনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুলাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা, হান্নান মাসউদ, মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর আহসান মোর্শেদ প্রমুখ।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে