Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ২৮ জুলাই ২০২৫

হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের পুশইন করুন: দিল্লিকে নাহিদ

হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের পুশইন করুন: দিল্লিকে নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি পুশইন করতে হয়, তবে শেখ হাসিনা ও আওয়ামী সন্ত্রাসীদের করুন।

রোববার (২৭ জুলাই) বিকালে শেরপুর শহরের থানা মোড় এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, 

প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে এবং সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে, তাদেরও বিচার করতে হবে।

সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে স্বপ্ন ছিলো, বিগত এক বছরে তা পূরণ হয়নি। তাই দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে। আমরা কাউকে অন্ধভাবে অনুসরণ করবো না। তিনি যদি ৯৫টা কাজ ভালো করেন, ভালো বলবো। পাঁচটা কাজ খারাপ করলে খারাপ বলবো।

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, মাইলস্টোন ঘটনার পেছনে কারা আছে, কোন করপোরেট সংগঠন বা বাহিনী জড়িত আছে—আমরা জানতে চাই।

এর আগে কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে শুরু হয়ে পদযাত্রা শেরপুর থানা মোড়ে এসে শেষ হয়। পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন।

সমাবেশে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিয়ভা।

কেন্দ্রীয় নেতারা কর্মীদের সামনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা তুলে ধরেন।

তাদের আগমন ঘিরে জেলা এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়। সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা