Sobar Desh | সবার দেশ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৫, ২৭ জুলাই ২০২৫

কিশোরগঞ্জ রাষ্ট্রপতি পেয়েছে, শিক্ষা-স্বাস্থ্য পায়নি: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জ রাষ্ট্রপতি পেয়েছে, শিক্ষা-স্বাস্থ্য পায়নি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জ রাষ্ট্রপতি পেয়েছে বটে, কিন্তু এখানকার মানুষ এখনো শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। হাওরাঞ্চলের এ জেলার মানুষ কষ্ট করে বেঁচে আছে, অথচ মৌলিক অধিকারগুলো তাদের কাছে অধরাই রয়ে গেছে।

শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জ শহরের পুরান থানায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করে এনসিপি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, 

কিশোরগঞ্জ রাষ্ট্রপতি পেয়েছে ঠিকই, কিন্তু এখানকার মানুষ এখনও শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। হাওরাঞ্চলের মানুষ কষ্ট করে বেঁচে আছে, অথচ উন্নয়নের ছোঁয়া পায়নি।

শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জ শহরের পুরান থানায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, 

গণ-অভ্যুত্থানের এক বছর পার হলেও দেশে এখনো সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি আগের মতোই রয়ে গেছে। ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো ভেঙে নতুন সরকার গড়লেও এখনো আমরা নতুন বাংলাদেশ পাইনি।

তিনি হাওরাঞ্চলের উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, কিশোরগঞ্জে সুপেয় পানির সংকট তীব্র, কৃষকরা সার ও ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। স্কুল আছে, কিন্তু শিক্ষক নেই; হাসপাতাল আছে, ডাক্তার নেই। যুবসমাজ কর্মসংস্থানের অভাবে হতাশ। প্রচুর বরাদ্দ থাকলেও বহু সড়ক অনুপযুক্ত। রাষ্ট্রপতি থাকলেও উন্নয়নের বাস্তবতা নেই।

এনসিপি নেতা প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা এমন একটি কিশোরগঞ্জ চাই যেখানে প্রতিটি শিশু বিদ্যালয়ে যাবে, প্রতিটি মানুষ চিকিৎসা পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। এ পরিবর্তনের জন্য আমরা এনসিপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছি।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানে তরুণরাই ছিলো চালিকাশক্তি, আজও সে আশার প্রতীক তরুণরা। কিশোরগঞ্জকে এনসিপির শক্ত ঘাঁটিতে রূপান্তর করতে তরুণদের নেতৃত্বে এগিয়ে যাবো।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকির মধ্যে রয়েছে। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিকার। যারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদেরও চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত