Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০২:৩০, ৪ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের কারণে বিনিয়োগ স্থবির: আমীর খসরু

অন্তর্বর্তী সরকারের কারণে বিনিয়োগ স্থবির: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার থাকায় দেশে কেউ বিনিয়োগ করছে না। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খসরু বলেন, নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা বিরাজ করায় কার্যত অর্থনৈতিক কার্যক্রম স্থবির রয়েছে।

তিনি আরও বলেন, দেশে এখন যে রাজনৈতিক কনসেপ্ট চলছে, তা শুধুমাত্র জুলাই আন্দোলনের কৃতিত্বের ওপর ভিত্তি করে। তিনি মন্তব্য করেন, দেশের ভবিষ্যত নিশ্চিত করতে হলে এ দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা গ্রহণ করতে না পারলে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যত নেই।

খসরু বলেন, ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলেও গণতন্ত্র কার্যকর হবে তখনই, যখন সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের জন্য চাকরির ব্যবস্থা করা হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা নির্ধারণ করছে দলটি।

বিএনপির এ নেতা বলেন, দেশের মানুষকে উন্নয়নের নামে বঞ্চিত করে কোনো রাজনীতি করার ইচ্ছে নেই বিএনপির।

সবার দেশ/এফও 

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি