Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ২৭ জুলাই ২০২৫

জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান: আমীর খসরু

জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মূলনায়ক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেন, বিএনপির নেতৃত্বেই শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনাসভা ও পেশাজীবী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, 

আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি। আমরা স্বাস্থ্য, শিক্ষা, আইটি, শিল্প ও কৃষি খাত নিয়ে হোমওয়ার্ক শেষ করেছি। এগুলো কোনো রাজনৈতিক স্লোগান নয়; তারেক রহমান নীতিনির্ধারকদের সঙ্গে বসে এ পরিকল্পনা প্রায় সমাপ্ত করেছেন।

তিনি আরও যোগ করেন, দেশ গড়তে হলে পরিষ্কার রূপরেখা থাকতে হবে। মানুষকে জানাতে হবে আমরা কীভাবে আগামীর বাংলাদেশ নির্মাণ করব।

সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের চট্টগ্রাম আহ্বায়ক জাহিদুল করিম কচি। সঞ্চালনায় ছিলেন আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী ও মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইফতেখার ইসলাম লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত