Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪, ৮ জুন ২০২৫

আপডেট: ১৬:২৬, ৮ জুন ২০২৫

ইউনূসের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় রয়েছে: আমীর খসরু

ইউনূসের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় রয়েছে: আমীর খসরু
ফাইল ছবি

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৮ জুন) সকালে চট্টগ্রামের নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে। অথচ যাদের প্রভাবে নির্বাচন এপ্রিল পর্যন্ত পেছানো হয়েছে, সে প্রভাব থেকে মুক্ত হয়ে এ সরকারের নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদবিরোধী সংস্কার প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে। ফ্যাসিবাদের বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে। এসব পরিস্থিতি বিবেচনায় ডিসেম্বরের আগেই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব ছিলো।

নির্বাচন পেছানোর সিদ্ধান্ত প্রসঙ্গে আমীর খসরু বলেন, সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত নেয়া সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকারকেই প্রশ্নবিদ্ধ করছে। একইসঙ্গে এটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে গভীর সংকট তৈরি করবে।

সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা। তার মতে, এখন পর্যন্ত সরকারের নানা কর্মকাণ্ড এবং নির্বাচন নিয়ে গৃহীত সিদ্ধান্তগুলোতে নিরপেক্ষতা ও রাজনৈতিক ঐকমত্যের লক্ষণ দেখা যাচ্ছে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ