Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ২ সেপ্টেম্বর ২০২৫

জনগণ নির্বাচনের পথে, ফেব্রুয়ারিতেই ভোট হবে: আমীর খসরু

জনগণ নির্বাচনের পথে, ফেব্রুয়ারিতেই ভোট হবে: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাবে। সোমবার চট্টগ্রামের আলমাস হলের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি পূর্বক সমাবেশে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশের মানুষের হৃদয় জানে, আজকে বাংলাদেশে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। এ জোয়ারকে কেউ বাধা দিতে চাইলে তারা ভেসে যাবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, যাতে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে। যদি কেউ মনে করে তারা নির্বাচিত হতে পারবে না, তাই নির্বাচন দরকার নেই—এটা তাদের সমস্যা, বাংলাদেশের মানুষের নয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন প্রক্রিয়ায় গণতন্ত্র ফেরার পথে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, মানুষের মালিকানা কেড়ে নেয়া এবং রাজনৈতিক-সাংবিধানিক অধিকার হরণ করা। তাই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবেই।

তারেক রহমানের নির্দেশে খাল কাটা প্রকল্প ও গাছ লাগানোর পরিকল্পনা

সমাবেশে আমীর খসরু দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গ্রামে-গঞ্জে গিয়ে তারেক রহমানের নির্দেশিত খাল কাটা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। পানির নিষ্কাশন স্বাভাবিক করতে প্রত্যেক এলাকার খালগুলো কেটে পরিষ্কার করতে হবে। আগামী বাংলাদেশ গড়তে সবার অবদান রাখতে হবে। তারেক রহমান সাহেব ৩০ কোটি গাছ লাগাবেন। এজন্য আমরা রাজনীতির পাশাপাশি অর্থনীতিকেও গণতন্ত্রের আওতায় আনতে চাই।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও কেন্দ্রীয় সদস্য শামসুল আলম।

এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এডভোকেট আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম ও দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন