Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ৩ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীক পেতে আর কোনো বাধা নেই: এনসিপি

শাপলা প্রতীক পেতে আর কোনো বাধা নেই: এনসিপি
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তাদের শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি বা রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এমন দাবি করা হয়।

এর আগে একই দিন দুপুর আড়াইটায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করবো না। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এনসিপি মান্নার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে মন্তব্য করে, অবশেষে এনসিপির শাপলা প্রতীক পেতে আর কোনও আইনি এবং রাজনৈতিক কোনো বাধাই অবশিষ্ট রইলো না।

এনসিপির ফেসবুক পোস্টে বলা হয়, নির্বাচন কমিশন প্রথমে আইনি জটিলতার কথা বলে শাপলা প্রতীক বরাদ্দে অনাগ্রহ দেখায়। তবে এনসিপির লিগ্যাল টিম ব্যাখ্যা দিলে কমিশন জানায় রাজনৈতিক কারণে প্রতীক দেয়া সম্ভব নয়। ইসির ব্যাখ্যা ছিলো—শাপলা প্রতীক আগে নাগরিক ঐক্য চাইছিলো, তাই সেটি তাদের দিতে হবে।

এনসিপির দাবি, নাগরিক ঐক্যের সভাপতি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়ার পর যে এনসিপিকে শাপলা প্রতীক দিলে কোনও মামলা হবে না, তখন ইসির উল্লেখিত রাজনৈতিক বাধাটিও আর থাকলো না। ফলে এখন প্রতীক বরাদ্দে কোনও ধরনের প্রতিবন্ধকতা নেই।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে এনসিপি পোস্টে আরও লিখেছে, 

আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষ থাকুন, স্বেচ্ছাচারিতা পরিহার করুন এবং দলীয় প্রভাব থেকে বের হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রকৃত প্রতিষ্ঠান হয়ে উঠুন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা