Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ১ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীক না পেলে আদালতে যাবে এনসিপি: সারজিস

শাপলা প্রতীক না পেলে আদালতে যাবে এনসিপি: সারজিস
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক তাদের আইনগত অধিকার। নির্বাচন কমিশন (ইসি) তা না দিলে আদালত ও রাজপথ—দুই পথেই লড়াই চালাবে দল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন বিদেশি কিছু শক্তি নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু এনসিপির অবস্থান পরিষ্কার—আমরা চাই দ্রুততম সময়ে নির্বাচন হোক। তবে সেটা হতে হবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে, যাতে একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়।

তিনি আরও বলেন, 

শাপলা প্রতীক আমাদের আইনগত অধিকার। এর সঙ্গে নির্বাচন এগোনো বা পিছোনোর কোনো সম্পর্ক নেই। আমরা আশা করি নির্বাচন কমিশন বাইরের কোনো চাপের কাছে নতি স্বীকার না করে মেরুদণ্ড সোজা রেখে আমাদের প্রতীক প্রদান করবে। প্রয়োজনে এ নিয়ে রাজপথেও নামবো, আবার আদালতের দ্বারস্থও হবো।

মন্দির পরিদর্শন শেষে সারজিস আলম মন্দির কমিটির হাতে এনসিপির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তানবিরুর বারী নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবুসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত