Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০২, ১১ অক্টোবর ২০২৫

জামায়াত কোনো শক্তিকে ভয় পায় না: ডা. শফিকুর রহমান

জামায়াত কোনো শক্তিকে ভয় পায় না: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী কোনও শক্তিকেই ভয় পায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে দেশের সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে কোনও দেশের একক আধিপত্য গড়ে উঠবে না।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তালতলা হালিম ফাউন্ডেশন-এ কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে অর্থনৈতিক খাতে লুটপাট ও অনিয়ম বন্ধ করা হবে, এবং কেউ চাঁদাবাজি বা অবৈধ সুবিধা নেয়ার সুযোগ পাবে না। তিনি আরও যোগ করেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে।

এর আগে, সম্প্রতি জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য