Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ১৭ অক্টোবর ২০২৫

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিচ্ছে জামায়াত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিচ্ছে জামায়াত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের নানা ক্ষেত্রে সংস্কার ও পুনর্গঠনের প্রস্তাব বাস্তবায়ন নিয়ে আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান। রাজনৈতিক অঙ্গনে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী —তবে সনদে স্বাক্ষর করবে কি না, তা এখনো চূড়ান্ত করেনি দলটি।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ স্বাক্ষর অনুষ্ঠান। জামায়াতের পক্ষে সেখানে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

তবে সনদে স্বাক্ষর নিয়ে এখনো দ্বিধায় রয়েছে দলটি। সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, এখনো তারা সনদের পূর্ণাঙ্গ খসড়া হাতে পাননি, তাই সই করার সিদ্ধান্তও নেয়নি দল।
তার ভাষায়, আমরা এখনো সনদের বাস্তবায়ন প্রস্তাবের খসড়া পাইনি। সেটা হাতে পাওয়ার পরেই সিদ্ধান্ত নেবো—স্বাক্ষর করা হবে কি না।

সূত্র জানায়,জাতীয় ঐকমত্য কমিশন গত ৮ অক্টোবর সনদের বাস্তবায়ন কাঠামো নিয়ে একটি বৈঠক করেছিল। সেখানে বলা হয়, ১১ অক্টোবরের মধ্যেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর হাতে খসড়া পৌঁছে দেয়া হবে। কিন্তু জামায়াতসহ কয়েকটি দল এখনো সেই খসড়া পায়নি। ফলে সনদে স্বাক্ষর সংক্রান্ত বিষয়ে তাদের অবস্থান অনিশ্চিত থেকে গেছে।

অন্যদিকে, কয়েকটি ছোট রাজনৈতিক দল ইতোমধ্যেই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা এ সনদ অনুষ্ঠানে অংশ নেবে না। পরবর্তীতে আরও কয়েকটি দল একই অবস্থান নেয়।

তবে জামায়াতে ইসলামী এখনো সেই পথে হাঁটেনি। বরং দলটি সনদ অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এই উপস্থিতি আসন্ন রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে, যদিও তাদের স্বাক্ষর না করা অবস্থানটি নীতিগত বা কৌশলগত—তা এখনই পরিষ্কার নয়।

রাজনৈতিক অঙ্গনে এখন নজর সবই দক্ষিণ প্লাজার দিকে—যেখানে বিকেলেই স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ, আর দেখা যাবে জামায়াত শেষ পর্যন্ত কলম তুলবে কি না।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত