Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো

বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদে আলোচনার পর আমিরের নির্দেশনায় নতুন লোগোর জন্য কয়েকটি নকশা তৈরি করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর শিগগিরই নতুন লোগো প্রকাশ করা হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় নতুন লোগোর একটি নকশা দেখা যায়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, আমাদের লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি নকশা তৈরি করা হয়েছে। তবে কোনটি চূড়ান্ত হবে, সেটি এখনও নির্ধারিত হয়নি।

তিনি আরও বলেন, নির্বাহী পরিষদে আলোচনার পর লোগোটি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হবে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য