Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ১৩ মে ২০২৫

শেখ শাইরা শারমিন বিদেশ যেতে পারলেন না

আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিমানবন্দরে বাধা

আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিমানবন্দরে বাধা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাধা দিয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে গেলে তাকে থামিয়ে দেয়া হয়।

বিমানবন্দরের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিলো শেখ শাইরা শারমিনের। তিনি থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইনও সম্পন্ন করেন। কিন্তু ইমিগ্রেশন থেকে তাকে ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।

শেখ শাইরা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা এবং আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দীনের মেয়ে। একইসঙ্গে তিনি সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বড় বোন।

শেখ হেলাল উদ্দীন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। তিনি বাগেরহাট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে। তার পুত্র শেখ তন্ময়ও বাগেরহাট-২ আসনে একই প্রতীক নিয়ে সাংসদ নির্বাচিত হন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর