Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:০৬, ৫ নভেম্বর ২০২৫

ভিডিও বার্তায় নাহিদ ইসলাম

‘শাপলা কলি’ প্রতীকে ৩০০ আসনে লড়বে এনসিপি

‘শাপলা কলি’ প্রতীকে ৩০০ আসনে লড়বে এনসিপি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো ৩০০ আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এক বিশেষ ভিডিও বার্তায় এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি এখন দেশের নতুন প্রজন্ম ও পরিবর্তনকামী নাগরিকদের জন্য একটি রাজনৈতিক বিকল্প হয়ে উঠছে। তিনি বলেন, যারা সৎভাবে রাজনীতি করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান, তারা এনসিপির সঙ্গে যুক্ত হোন। আমরা দেশের প্রতিটি জেলায়, প্রতিটি আসনে যোগ্য, দেশপ্রেমিক ও ত্যাগী প্রার্থী বেছে নিচ্ছি। এ মাসের মধ্যেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

দলের প্রতীক নিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকেই আমরা শাপলা প্রতীক চেয়ে আসছিলাম। কিন্তু নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দে অযথা গড়িমসি করেছে। অবশেষে আমরা শাপলা কলি প্রতীক পেয়েছি—এটা আমাদের এক ধরনের রাজনৈতিক সংগ্রামের ফল।

তিনি আরও আশা প্রকাশ করেন, জনগণের আস্থা ও ভালোবাসা এনসিপিকে ভোটের মাঠে শক্ত অবস্থানে পৌঁছে দেবে। অল্প সময়ের মধ্যেও আমরা যেভাবে মানুষের সাড়া পেয়েছি, তাতে নিশ্চিতভাবে বলা যায়—‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে এবার এক বিশাল জনসমর্থন তৈরি হয়েছে, বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলামের এ ঘোষণা দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। সূত্র জানায়, এনসিপি ইতিমধ্যে প্রতিটি বিভাগের সমন্বয়ক, জেলা আহ্বায়ক ও স্থানীয় পর্যায়ে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা