Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৩, ২ নভেম্বর ২০২৫

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঢাকায় লড়বেন নাহিদ

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঢাকায় লড়বেন নাহিদ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি নিজেও রাজধানী ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। প্রার্থীর তালিকা এ মাসের মধ্যেই প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

নির্বাচনে নিজে কোন আসন থেকে লড়বেন—এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, আমি ঢাকার ছেলে, তাই ঢাকাতেই দাঁড়াবো।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি ইতিমধ্যে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। বর্তমানে দলটির ৫০টির বেশি জেলা কমিটি ও ৩২৩টি উপজেলা কমিটি রয়েছে। যেসব জেলা ও উপজেলায় এখনও কমিটি গঠন হয়নি, সেগুলোতেও নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন প্রতীক ‘শাপলা কলি’ ও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকার ঘোষণা এনসিপিকে নির্বাচনী অঙ্গনে আরও সক্রিয় করে তুলবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা