Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ৩০ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৩৯, ৩০ অক্টোবর ২০২৫

‘শাপলা কলি’ নয়, ফোটানো ‘শাপলাই’ চায় এনসিপি

‘শাপলা কলি’ নয়, ফোটানো ‘শাপলাই’ চায় এনসিপি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ায় আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, তারা ‘শাপলা কলি’ নয়— শুধু ‘শাপলা’ প্রতীকেই অংশ নিতে চায় আসন্ন নির্বাচনে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ইসি ঘোষিত প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’ প্রতীক সংযোজনের পরই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

তিনি গণমাধ্যমে বলেন, আমরা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চাই। ইসি আগে জানিয়েছিলো, শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে, তাহলে ইচ্ছা করলেই শাপলাও অন্তর্ভুক্ত করা যায়। আমরা কলি নয়, পূর্ণ শাপলাই চাই—এ নিয়ে আমাদের অবস্থান একদম পরিষ্কার।

এর আগে দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ সংশোধন এনে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের সময় থেকেই এনসিপি ঘোষণা দিয়েছিলো— তারা ‘শাপলা’ প্রতীক ছাড়া নিবন্ধনের আবেদন করবে না। সে প্রতীক নিয়ে দলের ভেতরে ও বাইরে নানা জল্পনা চললেও, এনসিপি তাদের অবস্থান থেকে সরে আসেনি।

দলটির শীর্ষ নেতারা মনে করছেন, শাপলা বাংলাদেশের জাতীয় ফুল এবং এটি তাদের দলের দর্শন ও প্রতীকের প্রতিফলন। তাই ‘কলি’ শব্দ যোগ করে প্রতীকের অর্থ ও প্রতীকী শক্তি বিকৃত করা হচ্ছে। ফলে এনসিপি এখনও শাপলা প্রতীক পাওয়ার দাবিতে অনড় রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য