Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৭, ২ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৪৮, ২ নভেম্বর ২০২৫

এনসিপির প্রতীক ‘শাপলা কলি’: নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি

এনসিপির প্রতীক ‘শাপলা কলি’: নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে নিজেদের প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণে সম্মতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 

আমরা শাপলা কলি প্রতীক নিয়ে ইতিবাচক সাড়া পেয়েছি। দেশবাসীও এ প্রতীককে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আগে আমাদের প্রতীক ছিলো ‘শাপলা’। এখন সেটির আরও উন্নত রূপ এসেছে—এতে শাপলাও আছে, কলিও আছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সব সময় রাজনৈতিক দলগুলোর চিন্তার একধাপ আগে চিন্তা করে। তারা যখন শাপলা কলি প্রতীকটি অন্তর্ভুক্ত করেছে, আমরা সেটাকে অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছি। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি দ্রুত এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে, যাতে আমরা দ্রুত মাঠে নেমে প্রতীক নিয়ে কাজ শুরু করতে পারি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতীক নির্ধারণের পর এনসিপি এখন পূর্ণমাত্রায় নির্বাচনী প্রস্তুতি নিতে যাচ্ছে। দলটি এরই মধ্যে বিভিন্ন জেলায় সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণের পাশাপাশি গণসংযোগ কার্যক্রম শুরু করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘শাপলা কলি’ প্রতীকটি এনসিপির জন্য একটি নতুন ব্র্যান্ড পরিচয় তৈরি করবে, যা আসন্ন নির্বাচনে তাদের প্রচারণায় আলাদা মাত্রা যোগ করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য