Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫১, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫৫, ৪ নভেম্বর ২০২৫

নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘোষণা

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে তার আসনে প্রার্থী দেবে না এনসিপি

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে তার আসনে প্রার্থী দেবে না এনসিপি
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাই তার আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের রাজনৈতিক শালীনতার পরিপন্থী। আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে তার আসনগুলো খালি রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। ওই তালিকায় ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বেগম খালেদা জিয়ার নাম।

বিএনপির তালিকা ঘোষণার একদিন পরই এনসিপির এ সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, এনসিপি সম্প্রতি ঘোষণা দিয়েছিলো ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এ পদক্ষেপ বিএনপির প্রতি একধরনের ‘নৈতিক সংহতি’ প্রদর্শন এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের ইঙ্গিত হিসেবেও দেখা যেতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা