Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪, ২৬ নভেম্বর ২০২৫

যুক্ত হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও

‘শাপলা কলি’ প্রতীক প্রকাশ করলো এনসিপি

‘শাপলা কলি’ প্রতীক প্রকাশ করলো এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’-এর অফিসিয়াল ছবি প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে রাজনৈতিক ময়দানে প্রতীক ব্যবহার নিয়ে দলের প্রস্তুতি আরও দৃশ্যমান হলো। একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটেও এনসিপি ৫৮ নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তালিকাভুক্ত হয়েছে এবং সেখানে প্রতীকের ছবিও যুক্ত করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে প্রতীকের উচ্চমানের ভিজ্যুয়াল ছবি পাঠানো হয়। প্রকাশিত ছবিতে দেখা যায়—গোলাকার শাপলা পাতার ওপর সোজাভাবে দাঁড়িয়ে থাকা একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গণমাধ্যম ও প্রচারণায় এনসিপির প্রতীক হিসেবে এখন থেকে এ ছবিটিই ব্যবহার করার অনুরোধ করা হলো।

মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, তারা আজ ইসির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করে প্রতীকের চূড়ান্ত অনুমোদন সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এরপরই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রতীকের ছবি প্রকাশিত হয়। এর ফলে রাজনৈতিক কার্যক্রম, প্রচার সামগ্রী, দলীয় সভা-বৈঠকসহ সবক্ষেত্রে প্রতীকটি ব্যবহার এখন আনুষ্ঠানিকভাবে বৈধ হলো।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর এনসিপির জন্য ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই দলটির নেতারা বিভিন্ন অঞ্চলে সংগঠন সম্প্রসারণ ও প্রচারণামুখী কার্যক্রম জোরদার করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান