Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:০৮, ১৮ জানুয়ারি ২০২৬

সরাইলে ক্ষোভ ঝরালেন এ স্বতন্ত্র প্রার্থী

মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েও আসন ছাড়াতে পারেনি: রুমিন ফারহানা

মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েও আসন ছাড়াতে পারেনি: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

দল থেকে একের পর এক ফোন করে মন্ত্রিত্বের প্রস্তাব দেয়া হলেও নিজের আসন ছেড়ে দেবেন না—এমন মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, এখন দল থেকে সকাল-বিকেল টেলিফোন আসে। বলা হয়, আসুন মন্ত্রিত্ব দেবো, আসন ছেড়ে দিন। কিন্তু আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেনো, আরও কিছুর বিনিময়েও আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাবো না।

মতবিনিময় সভায় রুমিন ফারহানা আরও বলেন, আমি রুমিন ফারহানা, আমার কোনও দল লাগে না। তার এ বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ সময় তিনি বিএনপির সঙ্গে নিজের দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন। রুমিন ফারহানা বলেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়ার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় আমি এতদূর এসেছি। তিনি হাসপাতালে যাওয়ার আগের দিন, ২৩ নভেম্বর জানতে চেয়েছিলেন—আমাকে কেনো মনোনয়ন দেয়া হয়নি। এরপর আমার মা খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন <<>> ‘আঙুল তুলে বলে গেলাম—ভবিষ্যতে আর শুনবো না’

মতবিনিময় সভায় একটি ব্যতিক্রমী দৃশ্যও দেখা যায়। স্থানীয়রা রুমিন ফারহানাকে উপহার হিসেবে একটি হাঁস দেন। এ সময় তিনি ঘোষণা দেন, ভোটের জন্য হাঁস প্রতীক চাইবেন।

উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে। এরপর থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন এবং তার বক্তব্য ও কর্মকাণ্ড ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল