Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:২০, ১৭ জানুয়ারি ২০২৬

আঙুল উঁচিয়ে ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা

‘আঙুল তুলে বলে গেলাম—ভবিষ্যতে আর শুনবো না’

‘আঙুল তুলে বলে গেলাম—ভবিষ্যতে আর শুনবো না’
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাধা পেয়ে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন। আঙুল উঁচিয়ে ম্যাজিস্ট্রেটকে ‘শেষবারের মতো’ সতর্ক করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নোয়াগাঁও ইসলামাবাদ গ্রামের লোকজন রুমিন ফারহানার সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে কোনও ব্যানার বা মাইক না থাকলেও লোকসমাগম ছিলো লক্ষ্যণীয়। সভা চলাকালীন সরাইল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত নিয়ে সেখানে উপস্থিত হন এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন।

ম্যাজিস্ট্রেটের নির্দেশে রুমিন ফারহানা বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামলেও যাওয়ার সময় তীব্র প্রতিক্রিয়া দেখান। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলছেন, ‘এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ’ (স্যার শুনুন, এটিই আপনাকে আমার শেষ সতর্কবার্তা)।

ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান যখন আইনগত ব্যবস্থার কথা বলছিলেন, তখন রুমিন ফারহানা আরও চটে যান। তিনি প্রশাসনের দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে বলেন, অন্য প্রার্থীরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন ভাঙছে, সেখানে আপনারা কিছু করতে পারেন না। আজকে আপনার কথা শুনলাম, আঙুল তুলে বলে গেলাম—ভবিষ্যতে আর শুনবো না। আমি যদি না বলি, তবে আপনি এখান থেকে বের হতে পারবেন না। মাথায় রাখবেন, আমি রুমিন ফারহানা, আমার কোনও দল লাগে না।

এই ঘটনার পর নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আবুবকর সরকার জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানান, আইন লঙ্ঘন হওয়ায় ব্যবস্থা নিতে গেলে প্রার্থী উত্তেজিত হয়ে পড়েন।

ঘটনার বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা সংবাদমাধ্যমকে বলেন, তিনি নির্বাচনে প্রশাসনের কাছ থেকে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করেন। তিনি অভিযোগ করেন, অন্য প্রার্থীরা প্রকাশ্যে আইন ভঙ্গ করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। প্রমাণ হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু ছবিও সাংবাদিকদের কাছে পাঠান।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এ ঘটনার পর থেকে নির্বাচনী এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ভোটারদের মধ্যে প্রশাসনের ভূমিকা ও প্রার্থীর ই আক্রমণাত্মক অবস্থান নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি