Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৯, ২ জানুয়ারি ২০২৬

বহিষ্কার নয়, লড়াইয়ের অঙ্গীকার

খালেদা জিয়ার দেয়া দায়িত্ব আজীবন বহন করবো: রুমিন ফারহানা

খালেদা জিয়ার দেয়া দায়িত্ব আজীবন বহন করবো: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি দল বা এলাকার মানুষের কাছ থেকে সরে যাননি। বরং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে লড়াইয়ের দায়িত্ব তার ওপর অর্পণ করে গেছেন, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে তিনি সদ্যপ্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পড়ান এবং পরে বক্তব্য দেন।

রুমিন ফারহানা বলেন, 

আমি দল ছেড়ে যাইনি, আমি আমার এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়ে গেছেন, সেটাই আমার জীবনের ব্রত। যতদিন শ্বাস আছে, ততদিন সে দায়িত্ব পালন করবো।

বহিষ্কার প্রসঙ্গে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, 

নেত্রীর লাশ দাফনের আগেই আমার বিরুদ্ধে বহিষ্কারাদেশ এলো। এতে আমি গভীরভাবে কষ্ট পেয়েছি। আমার সঙ্গে যদি কোনও বেইনসাফি হয়ে থাকে, যদি কোনও অন্যায় হয়ে থাকে, তার বিচার আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম।

তিনি আরও বলেন, রাজনীতি শুধু পদ-পদবি বা দলীয় পরিচয়ের বিষয় নয়, রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর নাম। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রুমিন ফারহানা। তিনি হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সভা শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। উপস্থিত অনেকেই জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেও রুমিন ফারহানা এলাকার মানুষের কাছে এখনও জনপ্রিয় এবং তার এ অবস্থানকে তারা সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম