Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী মাঠে দৃঢ় প্রতিশ্রুতি দিলেন এনসিপি নেতা 

১০ ভোট পেলেও দেবিদ্বার ছাড়বো না: হাসনাত আবদুল্লাহ

১০ ভোট পেলেও দেবিদ্বার ছাড়বো না: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

দেবিদ্বারকে ‘মা-বাবার বাড়ি’ আখ্যা দিয়ে যেকোনও ফলাফলের পরও এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঘোষিত প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে মোহনপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি বলেন,

ঢাকায় নির্বাচন করা আমার জন্য খুব সহজ ছিলো। কিন্তু দেবিদ্বারই আমার বাড়ি। আমি ১০টা ভোট পেলেও দেবিদ্বার ছাড়বো না। নির্বাচনে হারলেও পরের দিনই আবার এখানে ফিরে আসবো।

খেটে–খাওয়া মানুষের প্রতিনিধি হওয়ার ঘোষণা

সন্ধ্যায় মোহনপুরে এক উঠান বৈঠকে তিনি নিজেকে শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেন। তিনি বলেন—

যারা খেটে মানুষ বানান, যারা আলো জ্বালান অথচ নিজের ঘরে আলো জ্বলার ব্যবস্থা থাকে না, যারা বিদেশে পরিশ্রম করে টাকা পাঠান অথচ দেশে এসে হেনস্তা হন—আমি তাদের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন,

যারা আপনাদের ‘কামলা’ বলে তিরস্কার করে, এবার সে অবহেলিত মানুষের সন্তান হিসেবে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। এবার আপনাদের সঙ্গে নিয়েই হবে ব্যালট বিপ্লব।

জুলাই আন্দোলনের স্মরণ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় এলাকার মায়েদের দোয়া ও সমর্থনের কথা স্মরণ করে তিনি বলেন—

জায়নামাজে দাঁড়িয়ে যারা দোয়া করেছেন, সে মায়েরা–খালা–ফুফিরাই আমার শক্তি। দেবিদ্বারের দায়িত্ব আমি নিতে চাই, আর আমার দায়িত্ব আপনাদের নিতে হবে।

নির্বাচনী মাঠে হাসনাত আবদুল্লাহর এ কথাগুলো ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী