Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:০১, ৬ নভেম্বর ২০২৫

আমরা খেলতে আসিনি, খেলার নিয়মই বদলাতে এসেছি

বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব দেবে এনসিপি: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব দেবে এনসিপি: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন— দেশের পরবর্তী নেতৃত্ব দেবে এনসিপি। তিনি বলেন, গুলি খেতে না চাইলে, অনিয়ম, ঘুষ ও দুর্নীতি থেকে বাঁচতে চাইলে এনসিপিতে চলে আসুন। আমরা সম্মান দেবো, ন্যায় দেবো।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাঙামাটি শহরের প্রফেসর কুমার সুমিত রায় জিমনেসিয়ামে আয়োজিত পার্বত্য তিন জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত এসব কথা বলেন।

তিনি আরও বলেন,

বাংলাদেশে এখন সময় এসেছে আওয়ামী লীগকে না বলার। এনসিপি যে অবস্থান নেয়, বিএনপি-জামায়াতও সেখানে আসতে বাধ্য হয়। এনসিপির জন্ম রাজপথে, তাই রাজপথেই আমরা লড়বো। আগামী দশ বছরের মধ্যে এনসিপি সরকার গঠন করবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, 

যারা ব্যালটের চেয়ে বুলেটকে শক্তিশালী করেছে, তাদের বিচার হবে। যারা ব্যালটের প্রস্তুতি না নিয়ে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন, জনগণ তাদের জবাব দেবে ব্যালটে। দেশের মানুষ এখন অস্ত্রের রাজনীতি, চাঁদাবাজি ও মাফিয়া রাজনীতি থেকে মুক্তি চায়। আগামীর ভোট হবে এ দানবীয় রাজনীতির বিরুদ্ধে।

দেশ পুনর্গঠনের ডাক দিয়ে তিনি আরও বলেন, 

আমরা জোটে বিশ্বাস করি না, বিশ্বাস করি রাষ্ট্র পুনর্গঠনে। কোনো টাকা, গুন্ডা বা পেশিশক্তি ছাড়াই যদি পাচশো ভোটও পাই, সেটাই আমাদের বড় পাওয়া। আমরা খেলতে আসিনি, খেলার নিয়মই বদলাতে এসেছি।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সমন্বয়কারী জুবাইরুল হাসান, বিভাগীয় সমন্বয়কারী এ এস এম সুজাউদ্দিন, পার্বত্য অঞ্চল তত্ত্বাধায়ক ইমন ছৈয়দ, শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন চাকমা, বান্দরবানের প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল ও খাগড়াছড়ির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা ঝুমা প্রমুখ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা