Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২২, ৩১ অক্টোবর ২০২৫

 সংস্কারের বিরোধীদের সঙ্গে দূরত্ব বাড়বে: হাসনাত আবদুল্লাহ

 সংস্কারের বিরোধীদের সঙ্গে দূরত্ব বাড়বে: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

‘যারা সংস্কারের পক্ষে থাকবে, তাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে—আর যারা সংস্কারের বিরোধিতা করবে, তাদের সঙ্গে দূরত্ব বাড়বে,’ বলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশ এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে। পরিবর্তনের এ সময়ে যারা সংস্কারের ধারায় যুক্ত হবে, তারাই ভবিষ্যৎ রাজনীতির নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠবে। আমরা ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করি—সংস্কার মানে হলো জনগণের জন্য নতুন চিন্তা, নতুন পথ।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর এই দেশে আওয়ামী লীগবিহীন নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে। তাদের সঙ্গে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না।

বিএনপি ও জামায়াতের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, না, আমরা জাতীয় ঐক্যের রাজনীতি করছি। যেসব দল সংস্কার ও পরিবর্তনের পক্ষে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ছে।

তিনি আরও জানান, এনসিপি একটি জনভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে মাঠে-ঘাটে মানুষের সঙ্গে সংযোগ জোরদার করছে। দলটি প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারের দাবিতে সারাদেশে কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

তিন দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে হাসনাত আবদুল্লাহ বর্তমানে বরিশাল বিভাগে অবস্থান করছেন। সফরের প্রথম দিনে তিনি পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় অংশ নেন। সভায় এনসিপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার কৌশল, সাংগঠনিক পরিকল্পনা, এবং জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা, এবং পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি এখন জনগণের বিকল্প শক্তি হয়ে উঠছে। সংস্কার, ন্যায় ও জবাবদিহির রাজনীতি ছাড়া বাংলাদেশ এগোতে পারবে না। আমরা সেই নতুন রাজনীতির পথ নির্মাণ করছি।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প