Sobar Desh | সবার দেশ বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৭, ২৮ জানুয়ারি ২০২৬

ভোট ডাকাতকে ডানাসহ ছিঁড়ে ফেলার আহ্বান জামায়াত আমিরের

ভোট ডাকাতকে ডানাসহ ছিঁড়ে ফেলার আহ্বান জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

বাগেরহাটে নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আপনাদের সাবধান করে যাচ্ছি—কেউ যদি আকাশ থেকে কালো চিলের মতো কৌশল করে কারও ভোট ছিনিয়ে নিতে চায়, ওর ডানাসহ তা ছিঁড়ে ফেলতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজার মোড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, আগের ১৫ বছর আমি ভোট দেবো, তোমারও দেবো—এটা অচল। এখন প্রতিটি ভোটের মালিক তার নিজস্ব অধিকার ব্যবহার করবে। আমাদের দায়িত্ব হলো নিজেদের ভোটের পাহারাদার হওয়া এবং অন্যের ভোটও রক্ষা করা।

তিনি আরও বলেন, শুধু রাজার ছেলে রাজা হবে—এ ধরনের রাজনীতি আমরা বদলাতে চাই। যোগ্য ব্যক্তিই দেশ পরিচালনা করবে।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতের বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, এবং জোট মনোনীত বাগেরহাটের চারটি আসনের সংসদ প্রার্থীরা।

বাগেরহাটের উন্নয়ন ইস্যুতে ডা. শফিকুর রহমান বলেন, বাগেরহাটের সমস্যা আছে, সম্ভাবনা অনেক। যুগ যুগ ধরে দেশের বিভিন্ন অঞ্চল পিছিয়ে রাখা হয়েছে। আমরা সুযোগ পেলে পিছিয়ে থাকা এলাকার উন্নয়ন নিশ্চিত করব। কোনো এলাকা এমপি-মন্ত্রীর এলাকা বা নয় তা বিবেচনা করা হবে না, যা ন্যায্য তা সবাই পাবে।

পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই। অতীতে বন্ধুর নামে প্রভুত্ব কায়েম হয়েছিলো। আগামীতে কোনও আধিপত্যবাদ আমরা বরদাস্ত করবো না। সব দেশকে বন্ধু হিসেবে দেখব, কাউকেই প্রভু হিসেবে নয়।

গণভোট বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ মানে ফ্যাসিবাদ রুখে দেয়া, হ্যাঁ মানে স্বাধীনতা নিশ্চিত করা। ১২ তারিখের প্রথম ভোট গণভোটের পক্ষে, দ্বিতীয় ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে। আমরা ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে একসাথে রয়েছি।

সমাবেশে জামায়াত আমির বাগেরহাটের চারটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে, ভোটারদের জোটের প্রার্থীকে ব্যালটে ভোট দেয়ার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী