Sobar Desh | সবার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৯, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:২২, ২৫ জানুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে শূন্য দুর্নীতির অঙ্গীকার

দুর্নীতিতে ৪ বার চ্যাম্পিয়ন একটি দল: জামায়াত আমির

দুর্নীতিতে ৪ বার চ্যাম্পিয়ন একটি দল: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

দেশের রাজনীতিতে দুর্নীতির প্রশ্নে কড়া ভাষায় আক্রমণ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতে রাষ্ট্র পরিচালনা করা কোনও দলই বুক চিতিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি করেনি। বরং একটি দল তো দুর্নীতিতে চারবার ‘চ্যাম্পিয়ন’ও হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্যের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, জামায়াত যদি কখনও দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না। তিনি দাবি করেন, জামায়াত একটি বড় সংগঠন হওয়া সত্ত্বেও তাদের নামে দুর্নীতির কোনো অভিযোগ নেই। তার ভাষায়, জামায়াত সাড়ে তিন কোটি মানুষের সংগঠন। অথচ আমাদের নামে কেউ একটি দুর্নীতির অভিযোগও প্রমাণ করতে পারেনি।

এর আগে বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০ দলীয় জোটের আরেকটি সমাবেশে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি সমাজে নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে বলেন, যারা বড় গলায় কথা বলেন, বাস্তবে তাদের হাতেই মা-বোনেরা বেশি নির্যাতিত হন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধু সাবধান, আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। করলে ভেতরের সবকিছু প্রকাশ হয়ে যাবে।

নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় এলে ঘরে, চলাচলে ও কর্মস্থলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি জানান, জামায়াত অহেতুক কারও সঙ্গে বিরোধে যেতে চায় না, তবে উসকানি দিলে তার জবাব দেয়া তাদের দায়িত্ব বলেই মনে করে দলটি।

অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান বলেন, সিরাজগঞ্জে গুঁড়া দুধের কারখানা স্থাপন করা হবে এবং তাঁতশিল্পসহ বন্ধ হয়ে যাওয়া সব শিল্পকারখানা পুনরায় চালু করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে জামায়াত ও ১০ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী