Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৯, ১৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৩০, ১৬ জানুয়ারি ২০২৬

আদিতমারীতে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ ৫ শতাধিক নেতাকর্মীর

আদিতমারীতে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ ৫ শতাধিক নেতাকর্মীর
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানটারী এলাকায় আয়োজিত এক সমাবেশে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি হাবিবুর রহমান হবি বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপিতে যোগ দেন।

সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপুর সঞ্চালনায় বক্তব্য দেন হাবিবুর রহমান হবি ছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি এবং আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল।

বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, আওয়ামী লীগ থেকে আসা নেতাকর্মীদের যোগদানের মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, বিএনপিতে কোনো সিনিয়র-জুনিয়র ভেদাভেদ নেই; যোগ্যতা, ত্যাগ ও সততার ভিত্তিতেই সবাইকে মূল্যায়ন করা হয়। নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের রায় পেলে আদিতমারী ও কালীগঞ্জ এলাকার দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক হাসানুল হক বান্নাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নতুন যোগ দেওয়া নেতাকর্মীরা বিএনপির কর্মসূচি ও আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন