Sobar Desh | সবার দেশ চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৯, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:০০, ২৬ জানুয়ারি ২০২৬

চৌদ্দগ্রামের জনসভায় তারেক রহমান

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানীর ঘোষণা বিএনপির

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানীর ঘোষণা বিএনপির
ছবি: সংগৃহীত

মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মানী ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টায় কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে। জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হয়, তা বাস্তবায়নে বিএনপি আন্তরিকভাবে কাজ করবে। রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, মানুষের জীবনমান বদলানো।

দেশের বর্তমান পরিস্থিতিতে বেকারত্বকে একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে বেকারদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা দেশেই কাজের সুযোগ পায় এবং বিদেশে গিয়েও সম্মানের সঙ্গে কাজ করতে পারে।

কৃষকদের প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রান্তিক ও মাঝারি কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। তাদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর উদ্যোগ নেয়া হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই সরকারি সহায়তা, কৃষিঋণ ও অন্যান্য সুবিধা পাবে।

নারীদের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, ঘরে বসে কাজ করা নারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। তাদের উৎপাদিত পণ্য বিদেশে রফতানির উদ্যোগ নেয়া হবে, যাতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, অন্যদের নিয়ে সমালোচনা করে সময় নষ্ট করতে চান না। জনগণ জানতে চায় বিএনপি ক্ষমতায় গেলে কী করবে। তাই তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচির কথাই জনগণের সামনে তুলে ধরছেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা চায় নিরাপত্তা, ভালো শিক্ষা, উন্নত চিকিৎসা ও টেকসই কর্মসংস্থান। এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার