Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ২২ জানুয়ারি ২০২৬

ধানের শীষে ভোটের আহ্বান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী থিম সং প্রকাশ করেছে। বুধবার দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে থিম সংটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

থিম সংটিতে বিএনপির বহুল পরিচিত নির্বাচনী স্লোগান ‘ভোট দিবেন কীসে—ধানের শীষে’সহ একাধিক প্রচারমূলক বার্তা সুর ও কথার মাধ্যমে তুলে ধরা হয়েছে। গানের মাধ্যমে দলীয় আদর্শ, দেশপ্রেম ও ভোটারদের প্রতি আহ্বান ফুটিয়ে তোলা হয়েছে এ থিম সংয়ে।

উদ্বোধনী বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের মধ্যে বন্ধন অত্যন্ত দৃঢ়, ঠিক তেমনই দৃঢ় বন্ধনের একটি রাষ্ট্রীয় দর্শনে বিএনপি বিশ্বাস করে, যার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ। এ দর্শনের প্রতীক হচ্ছে ধানের শীষ।

তিনি আরও বলেন, এ প্রতীক অতীতে শেখ হাসিনা মুছে দিতে পারেননি, ভবিষ্যতেও কেউ পারবে না। ধানের শীষ মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত হয়ে আছে এবং জনগণের আবেগ ও বিশ্বাসের সঙ্গে মিশে রয়েছে।

বিএনপি নেতারা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে থিম সংটি মাঠপর্যায়সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে। এর মাধ্যমে দলীয় বার্তা সাধারণ মানুষের কাছে আরও প্রাণবন্তভাবে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েছে দলটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জাতীয় দুর্যোগ ঘোষণা
আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং
তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াবো: শেখ হাসিনা
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি