Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ২১ জানুয়ারি ২০২৬

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ জঙ্গি সংগঠন পতিত আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। 

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই অধ্যাপক আবু সাইয়িদের বিএনপিতে যোগদান সম্পন্ন হয়।

অধ্যাপক আবু সাইয়িদ দীর্ঘদিন ধরে রাজনীতি ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন সরকারে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি গণমাধ্যম ও তথ্য খাতের বিভিন্ন নীতিগত সংস্কারে যুক্ত ছিলেন।

তার বিএনপিতে যোগদানকে দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অভিজ্ঞ ও পরিচিত মুখের অন্তর্ভুক্তি বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

অধ্যাপক আবু সাইয়িদের বিএনপিতে যোগদানের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলেও রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার