Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৬, ৩০ জানুয়ারি ২০২৬

নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

‘দাঁড়িপাল্লার জোয়ার’ দাবি জামায়াত আমিরের

‘দাঁড়িপাল্লার জোয়ার’ দাবি জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে নির্বাচনী জনসভায় দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিরপুরের ২ নম্বর ওয়ার্ড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা–১৬ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনসভায় তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে দায়িত্ব পেলে নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন সময়ে কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করার প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দাবি করে বলেন, এটি নারীদের ঘরে আটকে রাখার পরিকল্পনা নয়, বরং তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতের উদ্যোগ।

বেকার ভাতা বা কার্ডভিত্তিক প্রতিশ্রুতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশের মানুষ ভাতা নয়, কাজ চায়। তাই বেকার ভাতা দেয়ার পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করাই তাদের লক্ষ্য।

জুলাই আন্দোলনের শহিদদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। শহিদ আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

স্থানীয় সমস্যা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, পল্লবী ও রূপনগর এলাকায় বিভিন্ন নাগরিক সমস্যা রয়েছে। জনগণ নির্বাচিত করলে এসব সমস্যা সমাধানে কাজ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

জনসভায় তিনি আরও বলেন, দেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক আদর্শ রাষ্ট্রে পরিণত করাই তাদের লক্ষ্য। তার দাবি, সারা দেশে জামায়াতের পক্ষে গণসমর্থন তৈরি হয়েছে এবং মিরপুরেও দাঁড়িপাল্লার পক্ষে জনজোয়ার দেখা যাচ্ছে। এজন্য তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় তিনি ঢাকা–১৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের হাতে দলীয় প্রতীক তুলে দেন এবং আগামী ১২ তারিখের নির্বাচনে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট এবং দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা–১৬ আসনের পরিচালক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জোট নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ