Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ২৮ জানুয়ারি ২০২৬

অতীতের দ্বন্দ্ব নয়, ঐক্যের পথে এগোতে চাই: জামায়াত আমির

অতীতের দ্বন্দ্ব নয়, ঐক্যের পথে এগোতে চাই: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

অতীত নিয়ে রাজনৈতিক কামড়াকামড়ি আর নয়—এমন বার্তা দিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি ‘ফরওয়ার্ড লুকিং’ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পেছনে তাকিয়ে বিভাজনের রাজনীতি নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই জামায়াতের লক্ষ্য।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা-১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরু করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। এদিন দুপুরে উত্তর কাফরুল হাইস্কুল থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু হয়।

ডা. শফিকুর রহমান বলেন, সারা বাংলাদেশকে আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ ও ভবিষ্যতমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। অতীত নিয়ে কামড়াকামড়ি করে জাতিকে বিভক্ত করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।

একই আসনে বিএনপির প্রার্থীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখানে আমার একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, তাকেও আমি স্বাগত জানাই। সবাই মাঠে আসুন, যার যার মতো করে প্রচার চালাই। সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে আমরা জনগণের কাছে আমাদের কথা তুলে ধরব। সিদ্ধান্তের ভার জনগণের ওপরই থাকা উচিত। জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই মিলে তাকেই মেনে নেব এবং তাকে স্বাগত জানাব।

নিজের নির্বাচনী এলাকা সম্পর্কে আবেগের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, এ এলাকাকে আমি অন্তরে ধারণ করি। যেমন পুরো দেশ নিয়ে স্বপ্ন দেখি, তেমনি এখানকার জন্যও আলাদা করে স্বপ্ন দেখি। এখানকার প্রতিটি সমস্যাকে নিজের মতো করে অনুভব করার চেষ্টা করছি। আল্লাহ যদি সুযোগ দেন এবং জনগণের রায়ে নির্বাচিত হতে পারি, তাহলে ইনশা আল্লাহ ঢাকা-১৫ আসনকে একটি আদর্শ এলাকায় রূপান্তর করার চেষ্টা করব।

এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, উত্তর কাফরুল ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা, রাস্তাঘাট, স্কুল-কলেজসংক্রান্ত নানা সমস্যা রয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, মানসম্মত হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে বা বিশ্রাম ও ব্যায়ামের জায়গাও নেই। এসব সমস্যা সমাধানে আমরা একটি সুস্পষ্ট রূপকল্প তৈরি করেছি। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই আমরা সমাধানের পথে এগোতে চাই।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সমবেতভাবে কাজ করলে এ এলাকাকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে নারী সমাবেশে বক্তব্য দেবেন জামায়াত আমির। পরে মাগরিবের নামাজের পর মিরপুর ১৩ নম্বর খাদিমুল ইসলাম মসজিদ এলাকায় এবং এশার নামাজ শেষে মিরপুর ১০ নম্বর ফলপট্টি মসজিদ এলাকায় গণসংযোগ ও পথসভা করার কর্মসূচি রয়েছে তাঁর।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন