Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

জাকসুর ভিপি জিতুর বিএনপিতে যোগদান

জাকসুর ভিপি জিতুর বিএনপিতে যোগদান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক যোগদান অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।

যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন। তিনি বলেন, দেশের স্বার্থে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্ল্যাটফর্ম থেকেই সক্রিয় ভূমিকা রাখতে চান।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসুর ভিপি আবদুর রশিদ জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত একাধিক প্রতিনিধি বিএনপি ও এর ছাত্রসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এ অংশগ্রহণ ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করবে।

এদিন আবদুর রশিদ জিতুর পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন নেতা ছাত্রদলে যোগ দেন। তারা হলেন শহিদ সালাম বরকত হল সংসদের ভিপি মারুফ হাসান, জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হল সংসদের এজিএস রিপন মন্ডল। তবে তারা ব্যক্তিগত কারণে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, সর্বশেষ জাকসু নির্বাচনে আবদুর রশিদ জিতু স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন। ওই নির্বাচনে জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টিতেই শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হলেও শীর্ষ পদ ভিপিতে জিতুর বিজয় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন এবং জুলাই আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে বিভিন্ন আন্দোলনের প্রথম সারিতে থাকার কারণে জাবি ক্যাম্পাসে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়া বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!