Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৬, ২৯ জানুয়ারি ২০২৬

নিরপরাধ আ.লীগ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

নিরপরাধ আ.লীগ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে সহাবস্থান ও শান্তিপূর্ণ রাজনীতি চায়। আওয়ামী লীগের ‘নিরপরাধ ও সাধারণ সমর্থকদের’ কোনও ভয় বা দুশ্চিন্তার কারণ নেই। বিএনপি তাদের পাশে থাকবে এবং অন্যায়ের বিচার কেবল দোষীদের ক্ষেত্রেই হবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের রায়পুর ইউনিয়নের বিভিন্ন বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। এবার দীর্ঘদিন পর সঠিক ভোট হওয়ার আশা আছে। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে।

তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, আপনাদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। রাজনৈতিক কারণে যারা হয়রানির শিকার হয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে তাদের পুনর্বাসন ও ন্যায়বিচারের বিষয়টি বিবেচনা করা হবে।

নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমি কখনও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। সম্পদ গড়িনি, নিজের সম্পত্তি বিক্রি করে রাজনীতি করেছি। এটিই আমার শেষ নির্বাচন।

২০১৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সে নির্বাচনে পুলিশের সহায়তায় সন্ত্রাস ও হেনস্তার রাজত্ব ছিলো। ৬০ লাখ মানুষের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিলো, কিন্তু তা এখন ন্যায়সঙ্গতভাবে সমাধান হয়েছে।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারে জামায়াতের নেতারাও মন্ত্রী ছিলেন। তখন দুর্নীতি হয়ে থাকলে তাদেরও দায় এড়ানো যায় না। স্থানীয় নেতাদের ভাতা ও চাকরির দাবি সম্পর্কে তিনি বলেন, সারা দেশে ৬০ লাখ বেকার আছে, সবার জন্য তা সম্ভব নয়। তবে যোগ্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘ ৪০ বছরের পরীক্ষিত দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার ও নির্যাতনের পরও আজকের সুদিন এসেছে। তাই দেশের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ধানের শীষে ভোট দিন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন