Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৬, ৩০ জানুয়ারি ২০২৬

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার বিএনপির নারী কর্মীরা: রিজভী

জামায়াত-শিবিরের আক্রমণের শিকার বিএনপির নারী কর্মীরা: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির নারী কর্মী ও সমর্থকরা জামায়াত-শিবিরের হামলা ও হেনস্তার শিকার হচ্ছেন নিয়মিত —এমন অভিযোগ তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

রিজভীর দাবি, সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক দলের ‘বট বাহিনী’ ধর্মকে ব্যবহার করে দেশের নারীদের বিরুদ্ধে অশ্লীল ও আক্রমণাত্মক মন্তব্য করছে। পাশাপাশি অনলাইন ও অফলাইন—দুই ক্ষেত্রেই বিএনপির নারী কর্মীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, বিএনপির নারী কর্মীদের নিয়মিত হুমকি দেয়া হচ্ছে এবং নির্বাচনী মাঠেও তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, দলটির নেতৃত্ব কাঠামোয় নারীদের ভূমিকা সীমিত এবং দলটির আমির প্রকাশ্যে বলেছেন—দলের প্রধান কখনও নারী হতে পারবেন না। 

রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগও আছে

রাজনৈতিক অঙ্গনে নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ শুধু একপক্ষের নয়। বিভিন্ন সময়ে জামায়াতও অভিযোগ করেছে, তাদের নারী কর্মীরা নির্বাচনী প্রচারণার সময় হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। 

এমনকি নির্বাচনকে সামনে রেখে নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ নিয়ে দলগুলো আলাদাভাবে কর্মসূচিও ঘোষণা করেছে বলে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে নারী কর্মীদের মাঠে সক্রিয় অংশগ্রহণ বাড়ায় দলগুলোর মধ্যে উত্তেজনাও বাড়ছে। ফলে নারী ইস্যু এখন শুধু সামাজিক বা সাংগঠনিক বিষয় নয়, বরং রাজনৈতিক সংঘাতের নতুন ক্ষেত্র হয়ে উঠছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ