Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১২:২০, ২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতে দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

জামায়াতে দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় এবং দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। তিনি বলেন, জামায়াত এমন একটি রাজনৈতিক দল, যারা বাংলাদেশের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করছে। বিএনপি পেছনে নয়, সামনে এগিয়ে যেতে চায়।

সোমবার (২ জানুয়ারি) সকালে ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, জামায়াতের আমির নারীদের বিষয়ে কিছু বক্তব্য দিয়েছেন বলে তিনি শুনেছেন। এটি সত্য হলে তা অত্যন্ত অন্যায়। কারণ বাংলাদেশের নারীরা এমন বক্তব্য কখনোই মেনে নেবে না।

মির্জা ফখরুল আরও বলেন, জামায়াতে ইসলামী নারীদের কাজ করতে দিতে চায় না। তারা বলে নারীরা ঘরে থাকবে, বাইরে কাজ করবে না। এমনকি গার্মেন্টস শ্রমিক নারীদের কাজের সময় নিয়েও তারা আপত্তি তুলেছে। কিন্তু নারীরা কাজ না করলে কীভাবে জীবনযাপন করবে—সে প্রশ্নও তোলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, দেশের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে তারা চাকরি পাবে কোথায়। কোনও সরকার কাজ ছাড়া মানুষকে টাকা দেবে—এমন ধারণা প্রতারণা ছাড়া কিছু নয়। নারী ও পুরুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনসংখ্যায় নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। ইসলাম ধর্মেও নারীদের ন্যায্য অধিকার দেয়ার কথা বলা হয়েছে। সে অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ