Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৯, ২৩ জানুয়ারি ২০২৬

আইন-শৃঙ্খলার চরম অবনতিতে উদ্বেগ

নাগরিকের জানমাল রক্ষা জরুরি: মির্জা ফখরুল

নাগরিকের জানমাল রক্ষা জরুরি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিয়ে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। এ অবস্থা সাধারণ মানুষের জীবন, নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলের জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিলম্ব না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে সন্ত্রাসীরা গুলি করে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ও বর্বর হামলা দেশের বিদ্যমান অস্থিরতাকে আরও ঘনীভূত করছে। তিনি এ হামলার তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রতিবাদ জানান।

একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িত সব দুষ্কৃতকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, এ ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না। দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন