Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ১৯ জানুয়ারি ২০২৬

যোগ্যতার সঙ্গেই কাজ করছেন তারা

ইসির ওপর আস্থা আছে: মির্জা ফখরুল

ইসির ওপর আস্থা আছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে ভূমিকা রেখেছে, তাতে তারা যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে বলে বিএনপি মনে করে।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা আছে। আমরা দেখেছি, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছেন। যেসব বিষয়ে আমাদের আপত্তি বা সমস্যা মনে হয়েছে, সেগুলো আমরা গতকাল নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

দলীয় কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়ন বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকতেই পারে। এটি নতুন কোনও বিষয় নয়। নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়ায় এর আগেও এ ধরনের পরিস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন <<>> পক্ষপাতমূলক আচরণ করছে ইসি: মির্জা ফখরুল

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক দর্শনের প্রতি শ্রদ্ধা জানান।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন